সেন্ট মার্টিন ভ্রমণ বন্ধ করল প্রশাসন

মনিটর ডেস্ক রিপোর্ট Date: 26 October, 2021
সেন্ট মার্টিন ভ্রমণ বন্ধ করল প্রশাসন

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটক পরিবহন বন্ধ ঘোষণা করেছে কক্সবাজার জেলা ও টেকনাফ উপজেলা প্রশাসন। মঙ্গলবার প্রশাসন এ ঘোষণা দেয়।
টেকনাফ উপজিলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী বাংলাদেশ মনিটরকে বলেন,  এসময়ে সমুদ্র উত্তাল থাকায় জাহাজ চলাচল বন্ধ থাকে তারপরও জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে করে সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক আটকে পড়ার ঘটনা প্রায়ই ঘটছে। তাই সার্বিক বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, সমুদ্র রুক্ষ থাকায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ৩১ মার্চ থেকে বরাবরই দুটি নৌপথে পর্যটক পরিবহনের কাজে নিয়োজিত ১০টি জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয় সেই সাথে পর্যটক চলাচলও।
তিনি আরো বলেন, নভেম্বর মাসের আগে পর্যটক পরিবহনের জন্য কোনো ধরনের অনুমতি নেই। নতুন করে অনুমতি দেওয়া হলে আবার জাহাজ চলাচলের মাধ্যমে পর্যটক পরিবহনে কোনো বাধা থাকবে না।
 
 

Share this post



Also on Bangladesh Monitor