মেডিবন্ধু, সিলেট মেডিকেয়ারের উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হয় দুটি সেমিনার

- মনিটর অনলাইন রিপোর্ট Date: 20 April, 2025
মেডিবন্ধু, সিলেট মেডিকেয়ারের উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হয় দুটি সেমিনার

ঢাকাঃ “বন্ধ্যাত্ব জয়” শীর্ষক দুটি সেমিনার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম ও সিলেটে, যা যৌথভাবে আয়োজন করে মেডিবন্ধু এমভিটি স্কিল ডেভেলপমেন্ট উইং ও ইয়েলো ফার্টিলিটি ও আইভিএফ সেন্টার (গুড়গাঁও-দিল্লি)।  সিলেট পর্বে সহ-আয়োজক ছিল সিলেট মেডিকেয়ার।

উভয় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডা শাবানা খাতুন, ইন্টারন্যাশনাল মেডিকেল অ্যাডভাইজার, ইয়েলো ফার্টিলিটি।

তিনি বলেন, “বন্ধ্যাত্ব কোনো অভিশাপ বা দুরারোগ্য ব্যাধি নয়। এটি একটি চিকিৎসাযোগ্য অবস্থা। সময়মতো হস্তক্ষেপ ও আধুনিক প্রজনন প্রযুক্তির মাধ্যমে এখন সফল ফলাফল আগের চেয়ে অনেক বেশি সম্ভব।”

ইয়েলো ফার্টিলিটির প্রতিনিধিরা বাংলাদেশি স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য উন্নত আইভিএফ প্রশিক্ষণ, ওয়ার্কশপ ও জ্ঞান বিনিময় প্ল্যাটফর্মের মাধ্যমে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

চট্টগ্রামের সেমিনার উদ্বোধন করেন লায়ন বাসুদেব সাহা, প্রধান উপদেষ্টা, মেডিবন্ধু ও প্রতিষ্ঠাতা স্পন্সর, মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

বিশেষ অতিথি ছিলেন জনাব কাজী আরিফুল হাসান, এক্সিকিউটিভ ডিরেক্টর, এক্স লিমিটেড।  দিল্লি থেকে ভার্চুয়ালি যুক্ত হন সুরজিত কুমার, বিজনেস হেড, ইয়েলো ফার্টিলিটি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব বিশ্বজিৎ রয়।  উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন রতন দাস, মোহাম্মদ নোমান লিটন, মোহাম্মদ ইউসুফ, শাকিল সরোয়ার ও ইমাম হোসেন প্রমুখ।

সিলেট পর্বের আয়োজক ছিলেন রেধা মঈন রেজা, প্রতিষ্ঠাতা, সিলেট মেডিকেয়ার। তার সঙ্গে ছিলেন সহ-প্রতিষ্ঠাতাগণ—চৌধুরী নূর তামাম, আবদুল করিম জনক, খালেদ শাহরিয়ার মুমিত এবং স্থানীয় ফ্যাসিলিটেটর ও অংশীদারগণ।

সুকদেব সাহা, আন্তর্জাতিকভাবে স্বীকৃত মেডিকেল ট্যুরিজম বিশেষজ্ঞ, বিশিস্ট এমভিটি ট্রেইনার এবং প্রতিষ্ঠাতা ও সিইও–মেডিবন্ধু চট্টগ্রাম, উভয় সেমিনারে নন-ক্লিনিক্যাল সেশনটি পরিচালনা করেন।

উভয় শহরের স্থানীয় হেলথ কেয়ার ফ্যাসিলিটেটররা অত্যন্ত উৎসাহ ও আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করেন এবং নিয়মিত ওয়ার্কশপ আয়োজনের আহ্বান জানান।  তারা জানান, এ ধরনের সেশন রোগী ও তাদের পরিবারের পরামর্শ প্রদানে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।

মেডিবন্ধু ও সিলেট মেডিকেয়ার বাংলাদেশের রোগীদের উন্নত চিকিৎসা সেবার সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এবং দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে—ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন, ইরান, ও তুরস্কসহ বিভিন্ন দেশে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা সহায়তা প্রদান করছে।

T

Share this post



Also on Bangladesh Monitor