সিরিয়া ও জর্ডানের আকাশসীমা বন্ধ ঘোষণা

-মনিটর ডেস্ক রিপোর্ট Date: 15 June, 2025
সিরিয়া ও জর্ডানের আকাশসীমা বন্ধ ঘোষণা

ঢাকাঃ ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার কারণে অনির্দিষ্টকালের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে জর্ডান ও সিরিয়া। দেশ ২টির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। 

শনিবার (১৪ জুন) রাতে ইরানের পাল্টা হামলার সময় জর্ডানের আকাশ দিয়ে ইসরায়েলমুখী একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উড়ে যেতে দেখা গেছে। রাজধানী আম্মানে থাকা সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, এসব ড্রোন ও মিসাইলের কিছু অংশকে মাঝ আকাশেই প্রতিহত করা হয়েছে।

আঞ্চলিক নিরাপত্তা ও জনগণের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জর্ডান সরকার।  কবে নাগাদ আকাশসীমা খুলে দেওয়া হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

অপরদিকে, সিরিয়ার বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার (১৫ জুন)স্থানীয় সময় সকাল ৮টা (গ্রিনিচ মান সময় ০৫:০০) পর্যন্ত দেশটির আকাশসীমা বন্ধ থাকবে।

এর আগে জর্ডানও একই কারণে অনির্দিষ্টকালের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান হামলা ও পাল্টা হামলার প্রেক্ষাপটে আকাশপথে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে বলে মনে করছে দেশগুলো।

আঞ্চলিক উত্তেজনার ফলে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি হয়েছে এবং একাধিক দেশ তাদের বিমান চলাচলে সতর্কতা অবলম্বন করছে। 

-B

Share this post



Also on Bangladesh Monitor