আজ হিমালয়ের মেরা পিক পর্বত অভিযানে যাচ্ছে টিম ইবিএল

-মনিটর রিপোর্ট Date: 05 April, 2025
আজ হিমালয়ের মেরা পিক পর্বত অভিযানে যাচ্ছে টিম ইবিএল

ঢাকাঃ ইস্টার্ন ব্যাংক (ইবিএল) পিএলসির পাঁচ সদস্যের একটি অভিযাত্রী দল নেপালের হিমালয় পর্বতমালার মেরা পিক পর্বত বিজয়ের লক্ষ্যে আজ শনিবার (৫ এপ্রিল) ঢাকা ছেড়ে যাবে। 

ব্যাংকের ‘সীমা ছাড়িয়ে: ইবিএলের মেরা পিক জয়’ উদ্যোগের অধীনে এ অভিযাত্রার পরিকল্পনা করা হয়েছে।

অভিযাত্রী দলের প্রতি শুভকামনা জানিয়ে ইবিএল এমডি ও সিইও আলী রেজা ইফতেখার বলেন, ‘ইস্টার্ন ব্যাংকে আমরা শুধু ব্যাংকিং পরিসরেই নয়, বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্রে সীমাকে ছাড়িয়ে যেতে চাই। এ অভিযাত্রার মাধ্যমে আমাদের এমপ্লয়িদের সাহস, নিষ্ঠা ও অ্যাডভেঞ্চারের চেতনার বহিঃপ্রকাশ পেয়েছে। তাদের এ যাত্রায় সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত ও নতুন উচ্চতায় পৌঁছতে তাদের প্রচেষ্টার সফলতা কামনা করি।’

ইস্টার্ন বাংকের পাঁচ সদস্যের অভিযাত্রী দলে রয়েছেন সামজিদ আল আসাদ, মানাফ হোসেন, সাদিক আহমেদ চৌধুরী, লিংকন রেমন্ড কস্টা ও মো. এমরান হোসেন। 

সুউচ্চ পর্বতারোহণের ক্ষেত্রে অত্যন্ত বিরূপ পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য অভিযাত্রী দল ব্যাপক ও কঠিন প্রশিক্ষণ গ্রহণ করেছে। মেরা পিক জয়ের মাধ্যমে ইস্টার্ন ব্যাংকের সহকর্মী ও সারা দেশে ছড়িয়ে থাকা অ্যাডভেঞ্চারপ্রিয় মানুষদের অনুপ্রাণিত করতে চায় অভিযাত্রী দলটি। —বিজ্ঞপ্তি

-B

Share this post



Also on Bangladesh Monitor