ঢাকাঃ ভারতের যোধপুর থেকে মুম্বাইগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে।
মাঝ-আকাশে আকস্মিক জরুরি অবতরণের ঘোষণা শুনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন যাত্রীরা। তবে পাইলটের বিচক্ষণতায় বড় বিপদ এড়ানো গেছে এবং উড়োজাহাজটি আহমেদাবাদে নিরাপদে জরুরি অবতরণ করে।
উড়োজাহাজটির যাত্রী অভিনেত্রী সানা মকবুল ইনস্টাগ্রাম স্টোরিতে এই অভিজ্ঞতার কথা ভক্ত-অনুাগীদের মাঝে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ঈশ্বরের কৃপায় সব কিছুই ঠিকঠাক হয়েছে। আমি মুম্বইয়ের আরও একটি ফ্লাইট ধরে ফিরতে পেরেছি।’
তার কথায়, ‘পরিস্থিতি এত ভালোভাবে সামাল দেওয়ার জন্য আমি ইন্ডিগো টিম এবং পাইলটের কাছে কৃতজ্ঞ। আমি জানি না বিশ্বে কী ঘটছে, সব উড়োজাহাজের সঙ্গে কী ঘটছে তবে এর সমাধান আমাদের প্রয়োজন।’
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে উড়োজাহাজ বিভ্রাট এবং জরুরি অবতরণের ঘটনা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আহমেদাবাদে একটি ভয়াবহ এয়ার ইন্ডিয়ার ফ্লাইট দুর্ঘটনার পর থেকে উড়োজাহাজ সংস্থাগুলোর নিরাপত্তা প্রোটোকল নিয়ে উদ্বেগ বাড়ছে।
-B