পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ করলো থাই এয়ারওয়েজ

- মনিটর অনলাইন  Date: 12 March, 2025
পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ করলো থাই এয়ারওয়েজ

ব্যাংককঃ যাত্রীদের জন্য নতুন নিরাপত্তা নির্দেশনা জারি করেছে থাইল্যান্ডের রাষ্ট্রীয় বিমান সংস্থা থাই এয়ারওয়েজ।

 আগামী ১৫ মার্চ থেকে এই এয়ারলাইন্সের ফ্লাইট চলাকালীন যাত্রীদের জন্য পাওয়ার ব্যাংক (সংরক্ষিত ব্যাটারি) ব্যবহার ও চার্জ দেওয়া পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

থাই এয়ারওয়েজ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লিথিয়াম-আয়ন ব্যাটারির অতিরিক্ত তাপ উৎপন্ন করা এবং বিস্ফোরণের ঝুঁকির কারণে বিশ্বব্যাপী বেশকিছু এয়ারলাইন্স এ ধরনের বিধিনিষেধ আরোপ করছে। তাই ফ্লাইট চলাকালীন পাওয়ার ব্যাংক চার্জ দেওয়া বা ব্যবহার করা যাবে না। যাত্রীদেরকে এই নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে, অন্যথায় নিরাপত্তাজনিত কারণে ব্যবস্থা নেওয়া হতে পারে।

লিথিয়াম-আয়ন ব্যাটারি প্রচুর শক্তি সংরক্ষণ করে, যা তাপ উৎপন্ন করতে পারে এবং কখনো কখনো বিস্ফোরণের ঝুঁকি তৈরি করে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন এয়ারলাইন্সে পাওয়ার ব্যাংকের কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফলে নিরাপত্তার কথা বিবেচনা করে থাই এয়ারওয়েজ এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

এয়ারলাইনের পক্ষ থেকে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, ভ্রমণের আগে এই নতুন নিয়ম সম্পর্কে সচেতন হতে এবং যথাযথ ব্যবস্থা নিতে।

-B

Share this post



Also on Bangladesh Monitor