বইমেলার সময় দুই দিন বাড়লো 

মনিটর রিপোর্ট Date: 28 February, 2024
বইমেলার সময় দুই দিন বাড়লো 

ঢাকা: অমর একুশে বইমেলার সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে। মেলা চলবে আগামী ২ মার্চ পর্যন্ত। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নূরুল হুদা এ তথ্য জানান।

তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর সম্মতিতে বইমেলার মেয়াদ দুই দিন বাড়ানো হয়েছে।'

এর আগে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ গণমাধ্যমকে বলেন, 'আজ (মঙ্গলবার) প্রধানমন্ত্রী মেলার মেয়াদ দুই দিন বাড়ানোর অনুমোদন দিয়েছেন। আমরা এখন মেলা পরিচালনা কমিটিকে এ বিষয়ে অবহিত করছি। তারা মেলার মাইকে ঘোষণা দেবেন এবং বুধবার (২৮ ফেব্রুয়ারি) অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হবে।'

-B

Share this post



Also on Bangladesh Monitor