জমে উঠেছে চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী

মনিটর রিপোর্ট Date: 14 October, 2023
জমে উঠেছে চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী

ঢাকা: জমে উঠেছে চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী। প্রদর্শনীর দ্বিতীয় দিন শুক্রবার (১৩ অক্টোবর ) চামড়ার জুতা, চামড়া পণ্যের উদ্যোক্তা, ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিশেষজ্ঞ ও সোর্সিং পার্টনারদের পদভারে মুখর হয়ে উঠেছে রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার (আইসিবি)। 

মেলা ঘুরে দেখা গেছে সেখানে থাকা ৬৪টি স্টলে রপ্তানিমুখী জুতা, চামড়ার বিভিন্ন পণ্য-ব্যাগ, পোশাক প্রদর্শন করা হচ্ছে। স্টলগুলোতে বিদেশি ক্রেতারা ঘুরে ঘুরে পণ্য দেখছেন।

আরও পড়ুন: এয়ারবাসের ১৫৭টি উড়োজাহাজ কিনছে ইজিজেট

জাপানে জুতা রপ্তানিকারক প্রতিষ্ঠান ফুটমার্ক ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমরুল আহসান জানান, তার প্রতিষ্ঠান শতভাগ রপ্তানিমুখী। তারা চামড়াকে প্রক্রিয়াজাত করে ওয়াটারপ্রম্নভ (পানি নিরোধক) জুতা তৈরি করছে। পানিতে ছয় ঘণ্টা ভিজলেও চামড়ার ক্ষতি হবে না। বাংলাদেশে হাতেগোনা দুয়েকটি প্রতিষ্ঠান এ ধরনের পণ্য উৎপাদন করে। এ জুতার বিদেশে চাহিদা আছে। কিন্তু বাংলাদেশে এ পণ্য হয়, তা অনেক দেশই জানে না।

মেলায় চীনা ক্রেতারা বেশ মনোযোগ দিয়ে ওয়াটারপ্রফ জুতা দেখেছে। তারা শিশুদের জন্য এ জুতা চায়।

পশ-এর স্টলে বিদেশি ক্রেতারা তাদের জুতার আউটসোল দেখছে। এসব বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানটির আউটসোল পছন্দ করেছেন।

টেক্স ফাস্টেনার জুতার বিভিন্ন রকম বোতাম বেল্ট তৈরি করে। প্রতিষ্ঠানটি জিন্সের কাপড়ের বোতামসহ একাধিক পণ্য তৈরি করলেও প্রদর্শনীতে এসেছে চামড়ার জুতা, ব্যাগ বেল্ট তৈরি ও সরবরাহের জন্য।

আরও পড়ুন: বিমানের লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন

টেক্স ফাস্টেনারের সেলস ম্যানেজার মারুফ হোসেন বলেন, চামড়ার পণ্যের বাজারে আমাদের নতুন অভিজ্ঞতা হচ্ছে। চামড়ার জুতা ও চামড়া পণ্যের এক্সেসরিজ তৈরি ক্ষেত্রে ভূমিকা রাখতে পারব।'

প্রদর্শনী প্রসঙ্গে লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) সভাপতি সৈয়দ নাসিম মন্‌জুর বলেন, বাংলাদেশ তৈরি পোশাক পোশাক রপ্তানিতে দ্বিতীয় দেশ। দেশের রপ্তানি আয়ের ৮৪ ভাগ আসে তৈরি পোশাক থেকে। চামড়ার শিল্পের মতো হাঁটি হাঁটি পা পা করে শুরু হয়েছিল তৈরি পোশাক শিল্প। বর্তমানে পরিমাণে কম হলেও দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী পণ্য চাড়া ও চাপড়াজাত পণ্য। আগামীতে চামড়াকে ওই জায়গাতে নিয়ে যেতে হলে যোগাযোগ বাড়াতে হবে। সে উদ্দেশ্যকে সামনে রেখেই রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো'র আয়োজন করা হয়েছে।

-B

Share this post



Also on Bangladesh Monitor