একেবারেই দুটি জানালা ছাড়া চলছিলো উড়োজাহাজ, তাও শুধু চলছিলোই যে তা নয়, একদম সাড়ে ১৪ হাজার উপরে উঠে গিয়েছিলো উড়োজাহাজটি।
এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের লন্ডনের স্টান্সটেড বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উদ্দেশ্যে উড়াল দেয়া একটি উড়োজাহাজে। ঠিক তখনই এক কেবিন ক্রু খেয়াল করেন উড়োজাহাজের দুটি জানালা নেই। এরপর জরুরিভাবে উড়োজাহাজটি এসেক্স বিমানবন্দরে অবতরণ করানো হয়।
আরও পড়ুন: মেট্রোরেলে শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য বিশেষ সার্ভিস চালু
ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, গত ৪ অক্টোর এ ঘটনা ঘটে। ওইদিন উড়োজাহাজটিতে ১১ জন কেবিন ক্রু এবং ৯ জন যাত্রী ছিলেন। তারা সবাই অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গেছেন।
এ ঘটনার আগের দিন উড়োজাহাজটির বাইরে একটি ছবির শুটিং করা হয়। ওই শুটিংয়ে উচ্চমাত্রার লাইট ব্যবহার করা হয়। আর ওই লাইটের তাপে জানালার কিছু অংশ গলে গিয়ে সেগুলো পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
সংবাদমাধ্যম আরও জানিয়েছে, পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে উড়োজাহাজের জানালায় যে কাচ থাকে- সেগুলো দুটি জানালার মধ্যে ছিল না। আর বাকি দুটি জানালার কাচগুলো ঝুলে ছিল। ওই সময় জানালায় শুধুমাত্র স্ক্রেচ কাচটি ছিল। বিমানের জানালার বাইরের অংশ যেন যাত্রীরা স্পর্শ করতে না পারে সেজন্য স্ক্রেচ কাচটি ব্যবহার করা হয়। অবশ্য জানালার মূল অংশ না থাকলেও ওই সময় উড়োজাহাজের কেবিনের প্রেশার ঠিক ছিল।
এই উড়োজাহাজটি ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্রের টিসিএস ওয়ার্ল্ড ট্রাভেলস। এটি পরিচালনা করে টাইটান এয়ারওয়েজ।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, এই ঘটনার আগের দিন উড়োজাহাজটি রানওয়েতে দাঁড়ানো অবস্থায় শুটিং করা হয়। সূর্যের আলোর মতো দৃশ্য তৈরি করার জন্য সেখানে লাইট ব্যবহার করা হয়। লাইটগুলো উড়োজাহাজের ডানপাশে ৫ ঘণ্টা এবং বা পাশে ৪ ঘণ্টা রাখা হয়েছিল। বিমানের জানালার কাচ ধরে রাখার জন্য যে ফোম ব্যবহার করা হয় সেগুলো লাইটের তাপে গলে যায়।
-B