ডলারের দাম বাড়ল আরো ৫০ পয়সা

মনিটর রিপোর্ট Date: 01 November, 2023
ডলারের দাম বাড়ল আরো ৫০ পয়সা

ঢাকা: ডলারের দাম আরো ৫০ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের ব্যাংকগুলো। ফলে আন্তঃব্যাংকে ডলারের সর্বোচ্চ দর হবে ১১৪ টাকা। ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবি এবং বৈদেশিক মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাফেদার এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল রাতে অনলাইনে জরুরি বৈঠক ডেকে এ সিদ্ধান্ত নেয় তারা। নতুন দর আজ থেকেই কার্যকর হবে। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রবাসী আয় দেশে আনতে রেমিট্যান্সের বিপরীতে ব্যাংকের নিজস্ব তহবিল থেকে দেয়া প্রণোদনার কোনো ঊর্ধ্বসীমা থাকবে না। তবে যে দরেই রেমিট্যান্স আনা হোক, কোনো ব্যাংক ১১১ টাকার বেশি দরে বিক্রি করতে পারবে না। প্রবাসী আয়ের ক্ষেত্রে রেমিট্যান্সের বিপরীতে ব্যাংকের নিজস্ব তহবিল থেকে দেয়া প্রণোদনায় কোনো ঊর্ধ্বসীমা থাকবে না। 

আরও পড়ুন: যেভাবে আবেদন করলে প্রথম চেষ্টায় মিলবে ভারতীয় ভিসা

এর আগে ডলারের দর বাড়ানো নিয়ে গত সোমবার বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুরশেদুল কবীর, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীরসহ কয়েকটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা ওই বৈঠকে অংশ নিয়েছিলেন। 

-B

Share this post



Also on Bangladesh Monitor