আগামীকাল বৃহস্পতিবার সৌদি আরব বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ উদ্বোধন করতে যাচ্ছে। উড়োজাহাজে চড়ে এ জাদুঘরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করতে হবে।এটাই হবে বিশ্বে এ ধরনের প্রথম জাদুঘর। জাদুঘর দেখতে আসা পর্যটকদের তথ্যচিত্রও দেখানো হবে।
কমিশনের প্রত্নতত্ত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য গবেষণার পরিচালক রেবেকা ফোটি বলেন, আলউলা আরব উপদ্বীপের একটি লুকানো রত্ন। তারা ধীরে ধীরে এই রত্নের রহস্য আবিষ্কার করছেন।
রাজধানী রিয়াদ ও প্রাচীন শহর আলউলার মধ্যে উড়োজাহাজে ভ্রমণের মাধ্যমে দর্শনার্থীরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখবেন। জাদুঘরটি রয়্যাল কমিশন ফর আলউলা ও সৌদির রাষ্ট্রীয় পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের মধ্যকার একটি সহযোগিতামূলক প্রকল্প। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে আলউলায় আবিষ্কৃত নিদর্শনগুলোর প্রতিরূপের (রেপ্লিকা) সংগ্রহ প্রদর্শন করবে জাদুঘরটি।