বিশ্বের সেরা ১০ শহরের শীর্ষে  প্রাগ কিন্তু ...

-মনিটর অনলাইন Date: 16 December, 2021
বিশ্বের সেরা ১০ শহরের শীর্ষে  প্রাগ কিন্তু ...

সৌন্দর্যের দিক থেকে শীর্ষে রয়েছে ইউরোপের নগরী প্রাগ। তবে, সৌন্দর্য ছাড়াও প্রতিটি শহরের রাতের জীবন, রেস্তোরাঁ, সাংস্কৃতিক আবহ ইত্যাদি মূল্যায়ন করা হয়েছে।

সম্প্রতি ২০২১ সালের বিশ্বের সেরা ১০ শহরের তালিকা প্রকাশ করা হয়েছে।  বিশ্বব্যাপী প্রায় ২৭ হাজার শহুরে বাসিন্দার ওপর পরিচালিত এক জরিপের ভিত্তিতে এই তালিকা হয়েছে।

জরিপে প্রতিটি শহরের রাতের জীবন, রেস্টুরেন্ট, সাংস্কৃতিক আবহ ইত্যাদি বিবেচনায় নেওয়া হয়েছে। একইসঙ্গে নগরবাসীদের মধ্যে গোষ্ঠীগত বা কমিউনিটি মূল্যবোধও মূল্যায়ন করা হয়েছে। কোভিড-১৯ মহামারির সময় এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন গবেষকরা।

সানফ্রান্সিসকো:কোভিড-১৯ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর সফল অবস্থানের কারণেই তালিকার শীর্ষে এসেছে এই শহরের নাম। সামাজিক দূরত্ব বজায় রেখেই শহরের বাসিন্দাদের ঘরের বাইরে উদযাপন করতে দেখা গেছে। টাইম আউট সান ফ্রান্সিসকোকে ২০২১ সালে বিশ্বের সেরা শহরের উপাধি দিয়েছে।

আর্মস্টারডাম: ছোট ছোট খালের জন্য জনপ্রিয় নেদারল্যান্ডসের আমস্টারডাম। সবুজ প্রকৃতি আর টেকসই ব্যবস্থাপনার জন্য বহু সুনাম কুড়িয়েছে দ্বিতীয় অবস্থানে থাকা আর্মস্টারডাম।

ম্যানচেস্টার: তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্যের শহর ম্যানচেস্টার। কমিউনিটি চেতনা ও বন্ধুত্বপূর্ণ আবহের জন্য সবচেয়ে সেরা শহর হিসেবে মনোনীত হয়েছে ম্যানচেস্টার।

কোপেনহেগেন: ডেনমার্কের কোপেনহেগেনে নিশ্চিন্তে দিন কাটানো যায় বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।

নিউইয়র্ক: তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। সহনশীল পরিবেশের জন্য নিউ ইয়র্কের প্রশংসা করেছে টাইম আউট। একইসঙ্গে বিশ্বের ‘সবচেয়ে এক্সাইটিং’ শহর হিসেবে নিউ ইয়র্ককে ঘোষণা করেছে তারা।

মন্ট্রিয়ল: জরিপ অনুসারে কানাডার মন্ট্রিয়লে আত্মপরিচয় নিয়ে সবচেয়ে বেশি স্বচ্ছন্দে থাকেন বাসিন্দারা। তালিকায় ছয় নাম্বারে রয়েছে মন্ট্রিয়ন।

প্রাগ: টাইম আউটের মতে, মূল তালিকায় সাত নাম্বারে থাকলেও সৌন্দর্যের দিক থেকে শীর্ষে রয়েছে ইউরোপের চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ।

তেলআবিব: আট নাম্বারে রয়েছে ইসরায়েলের অর্থনৈতিক প্রাণকেন্দ্র ও প্রযুক্তির সূতিকাগার তেল আবিব।

পোর্তু: তালিকায় নয় নাম্বারে আছে পর্তুগালের উপকূলীয় শহর পোর্তু। টাইম আউটের মতে এই শহরে পাওয়া যাবে বন্ধুত্বপূর্ণ আবহ।

টোকিও: টাইম আউটের সেরা শহরের তালিকায় দশম অবস্থানে রয়েছে জাপানের টোকিও। ২০২১ সালের আগস্টে টোকিওর সেনসো-জি মন্দিরে দর্শনার্থীরা।

Share this post



Also on Bangladesh Monitor