আহসান মঞ্জিলের টিকিট অনলাইনে:দিনে সুযোগে পাবে ৫০০ দর্শনার্থী

মনিটর ডেস্ক রিপোর্ট Date: 28 October, 2021
আহসান মঞ্জিলের টিকিট অনলাইনে:দিনে সুযোগে পাবে ৫০০ দর্শনার্থী
ছবি--------------------------------------------- ----------ওহিদুজ্জামান টিটু

করোনাভাইরাসের বিধিনিষেধ তুলে নেওয়ার পর দেশের সকল পর্যটন ও বিনোদন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। ফলে এসব জায়গায় বেড়েছে ভ্রমণপিপাসু মানুষের ভিড়। বিভিন্ন প্রান্ত থেকে বিনোদন প্রিয় মানুষ পরিবার পরিজন নিয়ে ছুটে আসছেন এখানে|
তবে দর্শনার্থীদের বিপাকে পড়তে হচ্ছে পুরান ঢাকার বুড়িগঙ্গা লাগোয়া ওয়াইজ ঘাট এলাকায় অবস্থিত আহসান মঞ্জিলে প্রবেশ করতে গিয়ে। খুব বেশি দর্শনার্থী না আসলেও সিস্টেম জটিলতার কারণে কেউ ঢুকতে পারছেন না। এর প্রধান কারণ হচ্ছে আহসান মঞ্জিলে যেতে চাইলে অনলাইনে কাটতে হবে টিকিট। অনলাইনে টিকিট কাটার সিস্টেমের কারণে কেউ ফেরত যাচ্ছেন আবার কেউ অনেক চেষ্টার পর টিকিট কেটে ভেতরে প্রবেশ করছেন।
ভুক্তভোগীরা বলছেন, অনলাইনে টিকিট কাটতে হবে। আবার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পে করতে হবে। বিকাশে টাকা আছে, কিন্তু অনলাইনে ঢুকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আবার ইমেইল থাকতে হবে। অনেকের তো ইমেইল নেই। তাই রেজিস্ট্রেশন করতে পারিনি। টিকিট কাটা হলো না,তাই বাড়ি ফিরে যাচ্ছি। সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত ঠিক হয়নি। ঘুরতে আসা অনেকের স্মার্ট ফোন নাও থাকতে পারে।

জানতে চাইলে আহসান মঞ্জিলের সহকারী কর্মকর্তা (এও) নাসির হোসেন বাংলাদেশ মনিটরকে বলেন, সিস্টেমটা নতুন হয়েছে। বুঝতে একটু সময় লাগছে। আবার অনেকে সহজেই টিকিট কাটতে পারছেন। অনেককে বুঝিয়ে দেওয়া হচ্ছে। সবার জন্য হয়ত এই মুহূর্তে এই সিস্টেম কাজে আসছে না তবে ভবিষ্যতে আরও সহজ কি চিন্তা করা যায় সে বিষয়ে কাজ করছে কর্তৃপক্ষ। সফটওয়্যার শপ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এই সিস্টেমটি অপারেট করছে।

কর্তৃপক্ষ জানান, আহসান মঞ্জিল আসতে হলে আগে থেকেই অনলাইনে টিকেট কেটে নিশ্চিত হয়ে আসতে হবে, নয়তো ফিরে যেতে হবে। তারা বলছেন টিকেট পেতে এই ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে। https://www.ahsanmanzilticket.gov.bd/
 

Share this post



Also on Bangladesh Monitor