বাড়লো না সময় - আজ শেষ হচ্ছে বাণিজ্য মেলা

মনিটর রিপোর্ট Date: 20 February, 2024
বাড়লো না সময় - আজ শেষ হচ্ছে বাণিজ্য মেলা

ঢাকা: সময় না বাড়ায় নির্ধারিত সময় আজ মঙ্গলবার ( ২০ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। 

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ও মেলার পরিচালক বিবেক সরকার সংবাদমাধ্যমকে জানান, শেষদিনে মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বিশেষ অতিথি থাকবেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন ক্রান্তি ঘোষ।

এর আগে গত ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্যমেলা উদ্বোধন করেন। দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এ মেলা হতো শেরেবাংলা নগরে।

কোভিড মহামারির কারণে ২০২১ সালে মেলার আয়োজন করা সম্ভব হয়নি। এরপর মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলার আয়োজন করা হয় পূর্বাচলে বিবিসিএফইসিতে। এবার তৃতীয়বারের মতো স্থায়ী ভেন্যু বাংলাদেশ-চীন এক্সিবিশন সেন্টারে বাণিজ্যমেলা অনুষ্ঠিত হয়।

-B

Share this post



Also on Bangladesh Monitor