ছুটির দিন জমজমাট বাণিজ্য মেলা, খুশি ব্যবসায়ীরা

- মনিটর রিপোর্ট  Date: 18 January, 2025
ছুটির দিন জমজমাট বাণিজ্য মেলা, খুশি ব্যবসায়ীরা

ঢাকাঃ ছুটির দিনে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর। মেলার তৃতীয় শুক্র ও শনি বার (১৭-১৮ জানুয়ারি) সরকারি ছুটির দুদিন সকাল থেকেই ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ।

সাপ্তাহিক ছুটিতে বাণিজ্য মেলায় যেন উৎসবমুখর এক পরিবেশ। উৎসবের আমেজ স্টল,প্যাভিলিয়ন, খাবারের দোকান, ছোটদের জন্য নির্মিত থিম পার্কসহ সর্বত্র। পরিবার পরিজন, বন্ধুবান্ধব নিয়ে ঘোরাঘুরি, কেনাকাটায় আনন্দমুখর সময় পার করছেন ক্রেতা-দর্শণার্থীরা।
 
তারা বলেন, মেলা মাঝামাঝি হওয়ায় ভিড় বাড়তে শুরু করেছে। কেনাকাটাও চলছে পুরোদমে। তবে দাম তুলনামূলক বেশি।

বরাবরের মতোই গৃহস্থালি পণ্যের স্টলগুলোতে ক্রেতার উপচেপড়া ভিড়। প্যাকেটজাতীয় খাবারের দোকানগুলোর প্যাকেজ অফারেও আগ্রহ ক্রেতার। ক্রেতাদের উপচে পরা ভিড়ে উচ্ছ্বসিত বিক্রেতারাও। দিচ্ছেন নতুন নতুন ছাড়।

বিক্রেতারা বলেন, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই ভিড় বাড়ছে। বেচাকেনাও জমজমাট। বেলা বাড়লে ক্রেতা সমাগম আরও বাড়বে। ক্রেতাদের আকৃষ্টে দেয়া হচ্ছে নানারকম ছাড় ও অফার।

অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের লক্ষ্য বিক্রি নয়, প্রতিষ্ঠান ও পণ্যের প্রচার তারাও খুশি দর্শনার্থী সমাগমে।

মেলা মাসব্যাপী সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলবে রাত ১০টা পর্যন্ত।

-B

Share this post



Also on Bangladesh Monitor