মাঝ আকাশে উড়োজাহাজের জরুরি দরজা খোলার চেষ্টা, আতঙ্কে যাত্রীরা 

- মনিটর ডেস্ক রিপোর্ট  Date: 06 March, 2025
মাঝ আকাশে উড়োজাহাজের জরুরি দরজা খোলার চেষ্টা, আতঙ্কে যাত্রীরা 

মাদ্রিদ: প্লাস আল্ট্রা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ চলছিল ৩৫ হাজার ফুট উচ্চতায়। এমন সময় উড়োজাহাজের  একটি যাত্রী হঠাৎ করেই জরুরি দরজা খোলার চেষ্টা করেন, যা মুহূর্তেই আতঙ্ক সৃষ্টি করে অন্য যাত্রীদের মধ্যে। তারা ভয়ে চিৎকার শুরু করেন। তবে কেবিন ক্রু ও অন্যান্য যাত্রীরা দ্রুত ওই ব্যক্তিকে আটকাতে সক্ষম হন এবং পরে তার হাত পেছন থেকে বেঁধে রাখা হয়।

সংবাদমাধ্যম জানায়, এই ঘটনা ঘটেছিল গত ২৮ ফেব্রুয়ারি, যখন উড়োজাহাজটি স্পেনের মাদ্রিদ থেকে ভেনেজুয়েলার বারাজাস বিমানবন্দরে যাচ্ছিল।

উড়োজাহাজের এক যাত্রী জানান, আচমকা ওই ব্যক্তি তার আসন থেকে উঠে দাঁড়িয়ে দরজা টানাটানি শুরু করেন। এর পরপরই অন্যান্য যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকেন। এসময় কেবিন ক্রুরা তাকে নিবৃত্ত করতে গিয়ে এক সদস্য আহত হন, যাকে পরবর্তীতে বিশ্রামে থাকতে বলা হয়।

প্লাস আল্ট্রা এয়ারলাইন্সের কর্মকর্তাদের মতে, ওই যাত্রী প্রথমে অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন এবং পাশে বসা যাত্রীদের বিরক্ত করতে থাকেন। পরে তাকে অন্য আসনে বসানো হয়, কিন্তু কিছু সময় পর তিনি আবার দরজা খুলতে চেষ্টা করেন। এটি অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছিল, তবে শেষ পর্যন্ত তার অপ্রীতিকর কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 

-B

Share this post



Also on Bangladesh Monitor