ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

-মনিটর রিপোর্ট Date: 02 February, 2026
ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

ঢাকাঃ ঢাকায় তুরস্কের নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করা হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত তুরস্কের দূতাবাস এ তথ্য জানিয়েছে। 

ঘোষণা অনুযায়ী আজ সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তুরস্কের ভিসা আবেদন গ্রহণ করবে। ভিসা আবেদন কেন্দ্রটি বনানীর ১১ নম্বর রোডের এম ব্লকের ৭৭ নম্বর বাড়িতে কার্যক্রম পরিচালনা করবে।

এই ভিসা আবেদন কেন্দ্র রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবেদন গ্রহণ করবে। আর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাসপোর্ট সংগ্রহ করা যাবে। তবে ভিসা আবেদনের আগে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে।

তুরস্কের ভিসার ক্ষেত্রে সিঙ্গেল এন্ট্রি ভিসা ফি (৩ মাস) ২৪ হাজার ৭৫০ টাকা, সিঙ্গেল এন্ট্রি ভিসা ফি (৬ মাস) ২৭ হাজার ৬২৫ টাকা, সিঙ্গেল এন্ট্রি ভিসা ফি (১২ মাস) ৩০ হাজার ৫০০ টাকা, মাল্টিপল এন্ট্রি ভিসা ফি (৩ মাস) ৪১ হাজার টাকা, মাল্টিপল এন্ট্রি ভিসা ফি (৬ মাস) ৪৩ হাজার ৮৭৫ টাকা, মাল্টিপল এন্ট্রি ভিসা ফি (১২ মাস) ৪৬ হাজার ৭৫০ টাকা এবং ডাবল ট্রানজিট ভিসা ফি (৩ মাস) ৩২ হাজার ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া প্রিমিয়াম লাউঞ্জ ফি ৮ হাজার টাকা, ফ্লাইট রিজার্ভেশন ফি ২৫০ টাকা, হোটেল রিজার্ভেশন ফি ২৫০ টাকা, বায়োমেট্রিক ফটো ফি ২০০ টাকা, এসএমএস চার্জ ৪০ টাকা এবং ফটোকপি ও প্রিন্টআউট ফি (প্রতি পিস) ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

-B

Share this post



Also on Bangladesh Monitor