মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ, নিহত ২

মনিটর ডেস্ক রিপোর্ট  Date: 07 March, 2024
মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ, নিহত ২

নাইরোবি: কেনিয়ায় মাঝ আকাশে যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে প্রশিক্ষণ উড়োজাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিসেনা প্রশিক্ষণ উড়োজাহাজের প্রশিক্ষক ও এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তবে যাত্রীবাহী উড়োজাহাজের ৪৪ আরোহীর সবাই অক্ষত আছেন।

মঙ্গলবার  (৫ মার্চ )স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে দেশটির রাজধানী নাইরোবিতে দুই উড়োজাহাজের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। 

কেনিয়ার আঞ্চলিক উড়োজাহাজ সংস্থা সাফারিলিঙ্ক অ্যাভিয়েশনের এক বিবৃতিতে বলা হয়েছে, সাফারিলিঙ্কের যাত্রীবাহী উড়োজাহাজটি উপকূলীয় শহর দিয়ানির উদ্দেশে যাত্রা শুরু করেছিল। উড্ডয়নের পর পরই বিকট শব্দের সম্মুখীন হয় উড়োজাহাজটি।

সংস্থাটি বলেছে, দুর্ঘটনার শিকার হওয়ার পরও সাফারিলিঙ্কেউড়োজাহাজেরটি নাইরোবির উইলসন বিমানবন্দরে অবতরণ করেছে। এতে তাদের উড়োজাহাজের কোনো আরোহী হতাহত হয়নি।

নাইরোবির কাউন্টি পুলিশের কমান্ডার অ্যাডামসন বুগেই বলেন, সিসেনার ছোট প্রশিক্ষণ উড়োজাহাজটিতে একজন প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষক ছিলেন। দুর্ঘটনায় তারা দুজনই মারা গেছেন। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেননি দেশটির পুলিশের এ কর্মকর্তা।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, উইলসন বিমানবন্দরের কাছের বন্যপ্রাণী সংরক্ষণাগার নাইরোবি ন্যাশনাল পার্কের ঘাসের ওপর পড়ে আছে ছোট একটি বিধ্বস্ত উড়োজাহাজ।

কেনিয়ার বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, সাফারিলিঙ্কের যে উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়েছিল, সেটি ড্যাশ-৮। এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

-B

Share this post



Also on Bangladesh Monitor