ঢাকাঃ ৩০ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাত পূর্ণ টিকা গ্রহণকারীদের পর্যটক ভিসা দেওয়া শুরু করেছে।
দেশটিতে করোনা সংক্রমণ কমে যাচ্ছে বলে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গত কয়েক মাসের মধ্যে প্রথমবার গত সপ্তাহে দৈনিক সংক্রমণ এক হাজারের নিচে নেমেছে।
এদিকে দুবাইতে বিলম্বিত এক্সপো ২০২০ শীর্ষক বাণিজ্য মেলা আসছে অক্টোবরে। এই মেলা উপলক্ষে লাখ লাখ ভ্রমণকারী আমিরাতে যায়, যা দেশটির অর্থনীতিকে চাঙ্গা রাখতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারের লক্ষ্যে সকল দেশের পর্যটকের জন্যে সংযুক্ত আরব আমিরাতের দরজা খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে পর্যটকদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকা গ্রহণ করতে হবে। পূর্বে নিষিদ্ধ করা দেশগুলোসহ বিশ্বের সকল দেশের নাগরিকের জন্যে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।
তবে টুরিস্ট ভিসায় যারা আসবেন তাদেরকে অবশ্যই বিমানবন্দরে পিসিআর টেস্ট করাতে হবে।