মাঝ আকাশে তুমুল ঝড়ের কবলে ইউনাইটেড এয়ারের ফ্লাইট  

মনিটর ডেস্ক রিপোর্ট  Date: 30 March, 2024
মাঝ আকাশে তুমুল ঝড়ের কবলে ইউনাইটেড এয়ারের ফ্লাইট  

নিউ ইয়র্ক: মাঝ আকাশে ঝড়ের মুখে পড়ল যাত্রিবাহী উড়োজাহাজ। গন্তব্যের আগেই জরুরি অবতরণ করতে বাধ্য হলেন পাইলট। যার জেরে উড়োজাহাজটির বহু যাত্রী আহত হয়েছেন।

আমেরিকার ইউনাইটেড এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ শুক্রবার (২৯ মার্চ ) সন্ধ্যায় নিউ জার্সির নেওয়ার্ক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। মাঝ আকাশে প্রবল হাওয়ার মুখে উড়োজাহাজটির গতি ব্যাহত হয়। দুর্ঘটনা এড়াতে  উড়োজাহাজটিকে  নিকটবর্তী বিমানবন্দরে জরুরি অবতরণ করানোর সিদ্ধান্ত নেন পাইলট।

গন্তব্যের আগেই উড়োজাহাজটিকে নিউ ইয়র্ক স্টেওয়ার্ট বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হলেন পাইলট। সেখানে যাত্রীদের চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। উড়োজাহাজটির যাত্রীরা জানিয়েছেন, মাঝ আকাশে আচমকা উড়োজাহাজটি দুলতে শুরু করে। সকলে আতঙ্কিত হয়ে পড়েন। বাইরে হাওয়া, ঝড়বৃষ্টি চলছিল। উড়োজাহাজ কর্মীরা যাত্রীদের শান্ত করার চেষ্টা করছিলেন। তবে গোলমালের মাঝে অনেকেই আঘাত পান। কেউ আসন থেকে নীচে পড়ে গিয়েছিলেন। কেউ জানলায় ধাক্কা খেয়েছিলেন।

নিউ ইয়র্কের বিমানবন্দরে প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত করা হয় অন্তত ২০০ জন যাত্রীর। তার পরেও অনেককে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে উড়োজাহাজ সংস্থাটি জানিয়েছে, কারও আঘাত তেমন গুরুতর নয়। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রীদের দ্রুত সুস্থতা এবং নিরাপদ যাত্রা কামনা করেছেন।

-B

Share this post



Also on Bangladesh Monitor