ইউএস-বাংলার দ্বাদশ বর্ষে পদার্পণ

-মনিটর রিপোর্ট Date: 17 July, 2025
ইউএস-বাংলার দ্বাদশ বর্ষে পদার্পণ

ঢাকা: দেশের সর্ববৃহৎ বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা অতিক্রম করেছে সাফল্যগাঁথা ১১টি বছর। আজ ১৭ জুলাই ১২তম বর্ষে পদার্পণ করেছে। 

২০১৪ সালে ইউএস-বাংলা ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে। বর্তমানে ইউএস-বাংলার বহরে ২টি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৪টি এয়ারক্রাফট রয়েছে। 

অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। ২০১৬ সালের ১৫ মে ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে আন্তর্জাতিক রুটে ডানা মেলে সংস্থাটি। 

আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে রয়েছে— কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও চীনের গুয়াংজু।

-B

Share this post



Also on Bangladesh Monitor