জেদ্দা, রিয়াদ ও মাস্কাটে নির্ধারিত সময়সূচী অনুযায়ী চলাচল করবে ইউএস-বাংলার ফ্লাইট

-মনিটর রিপোর্ট Date: 01 March, 2026
জেদ্দা, রিয়াদ ও মাস্কাটে নির্ধারিত সময়সূচী অনুযায়ী চলাচল করবে ইউএস-বাংলার ফ্লাইট

আজ থেকে জেদ্দা, রিয়াদ ও মাস্কাটে নির্ধারিত সময়সূচী অনুযায়ী ইউএস-বাংলার ফ্লাইট পরিচালিত হবে । এয়ারলাইনের পক্ষে মোঃ কামরুল ইসলাম, মহাব্যবস্থাপক-জনসংযোগ কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে যাত্রীদের নির্ধারিত ফ্লাইট সূচীর চার ঘন্টা পূর্বে বিমানবন্দরে উপস্থিত হয়ে এয়ারলাইনের চেক-ইন কাউন্টার  থেকে  বোর্ডিং পাশ সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবী, শারজাহ ও কাতারের রাজধানী দোহায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রেখেছে। আরব আমিরাত ও কাতারে ফ্লাইট চলাচল উপযোগী হওয়া মাত্রই যাত্রীদের  সাথে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ যোগাযোগ করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট সংক্রান্ত যেকোনো ধরনের তথ্যের জন্য ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

-N

Share this post



Also on Bangladesh Monitor