আন্তর্জাতিক আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডে মনোনীত ইউএস-বাংলার কামরুল ইসলাম

-মনিটর রিপোর্ট Date: 18 May, 2025
আন্তর্জাতিক আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডে মনোনীত ইউএস-বাংলার কামরুল ইসলাম

ঢাকাঃ মালদ্বীপের রাজধানী মালেতে এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট আয়োজিত অনাড়ম্বর এক অনুষ্ঠানে ‘ইন্টারন্যাশনাল আইকোনিক এক্সিলেন্স এ্যাওয়ার্ডস-২০২৫’ পেয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্স এর মহাব্যবস্থাপক- (জনসংযোগ) মোঃ কামরুল ইসলাম।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিভিন্ন সেক্টরে কাজের স্বীকৃতি হিসেবে এ পুরষ্কার প্রদান করা হয়ে থাকে।  

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মোঃ কামরুল ইসলামকে শনিবার (১৭ মে) মালদ্বীপের রাজধানী মালেতে ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের প্রধান অতিথি মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য বিষয়ক মন্ত্রানালয়ের মন্ত্রী জনাব হারিস মোহামেদ এ পুরষ্কার প্রদান করেন।

পুরষ্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জনাব হোসাইন নিহাদ, ডেপুটি মিনিস্টার, ফিটনেস এন্ড রিক্রিয়েশন মন্ত্রানালয়, জনাব আবদুল জলিল ইসমাইল, ডেপুটি মিনিস্টার ইসলামিক এ্যাফেয়ার্স মন্ত্রাণালয়, এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের এর এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব মোঃ গোলাম ফারুক মাজনু, মালেতে অবস্থানরত বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন দেশ থেকে আগত অতিথিবৃন্দসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

-B

Share this post



Also on Bangladesh Monitor