ভিজিট ভিসায় যুক্তরাষ্ট্রে কাজের অনুমোদন নেই

-মনিটর রিপোর্ট Date: 08 February, 2026
ভিজিট ভিসায় যুক্তরাষ্ট্রে কাজের অনুমোদন নেই

ঢাকাঃ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কাজ করার অনুমোদন নেই বলে এক বার্তায় জা‌নিয়েছে ঢাকাস্থ মা‌র্কিন দূতাবাস। 

শ‌নিবার (৭ ফেব্রুয়া‌রি) দূতাবাস এ কথা জা‌নিয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়, বি১/বি২ ভিসা, মনে রাখুন ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কিছু ব্যবসায়িক কার্যক্রম করা যায়, যেমন চুক্তি নিয়ে আলোচনা/দরকষাকষি করা এবং সম্মেলনে অংশগ্রহণ করা। কিন্তু যুক্তরাষ্ট্রে থেকে পারিশ্রমিক গ্রহণ করা বা যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তার জন্য কাজ করা অনুমোদিত নয়।

-B

Share this post



Also on Bangladesh Monitor