ঢাকাঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নারীদের ক্ষমতায়ন ও সমতার বার্তা পৌঁছে দিতে বিশেষ একটি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে।
আজ শনিবার (৮ মার্চ) ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে বিজি ৩৮৮ ফ্লাইটটি পরিচালিত হবে সম্পূর্ণ নারী ক্রুদের দ্বারা।
শুক্রবার (৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, এই বিশেষ ফ্লাইটের ককপিটে থাকবেন ক্যাপ্টেন আনিতা, ফার্স্ট অফিসারের দায়িত্ব পালন করবেন তাবাসসুম। এছাড়া, ফ্লাইট পরিচালনায় থাকবেন আরও পাঁচ নারী কেবিন ক্রু।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, এই ফ্লাইটের ককপিট ও কেবিন ক্রু—সবাই নারী।
বিশেষ ফ্লাইটটি বেলা ১১টা ২০ মিনিটে অপারেট হবে। বিমানের ঢাকা-ব্যাংকক-ঢাকা বিজি ৩৮৮ ফ্লাইটে দুজন নারী ককপিট ক্রু ছাড়াও থাকবেন ৫ জন নারী কেবিন ক্রু।
রাষ্টায়ত্ব বিমান সংস্থাটি জানিয়েছে, নারীদের দক্ষতা, নেতৃত্ব ও সক্ষমতাকে তুলে ধরতে তারা এই উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি মনে করে, এ ধরনের উদ্যোগ কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে এবং বৈষম্য দূরীকরণের বার্তা দেবে।
-B