ঢাকাঃ নিরাপদ ভ্রমণ মানেই উড়োজাহাজে ভ্রমণ। তারপরেও আকাশে উড়তে অনেকের ভয়ভীতি কাজ করে – মৃত্যুর ভয়, কারণ উড়োজাহাজের দুর্ঘটনা মানেই বেঁচে থাকার সম্ভাবনা অনেক কম। ফলে নিরাপত্তা নিয়ে একটা আশংকা থেকেই যায়।
ফলে, টু ৭০ নামক একটি আন্তর্জাতিক সংস্থা সাম্প্রতিক সময় সার্ভে করে বিশ্বের ২০টি সবচেয়ে নিরাপদ বিমান সংস্থাগুলোর একটা তালিকা প্রকাশ করে।
২০২০ সালে বিশ্বে ৪০টি বিমান দুর্ঘটনা হয়, যার মধ্যে ৫টি অত্তান্ত মারাত্মক। এতে প্রাণ হারায় ২৯৯ জন মানুষ। এই দুর্ঘটনাগুলো ঘটে ইরান, তুরুস্ক, পাকিস্তান, ভারত এবং মার্কিন মুলুকে।
তার পূর্ববর্তী বছর অর্থাৎ ২০১৯ সালে ৮৬টি দুর্ঘটনা ঘটে, যার মধ্যে ৮টি ছিল মারাত্মক। এতে মৃত্যু হয় ২৫৭ জনের।
বিমান যাত্ৰায় প্রতিদিন হাজার হাজার উড়োজাহাজ আকাশে উড়ে। এবং মাঝেমধ্যে এক আদটা মারাত্মক দুর্ঘটনা ঘটে যায়।
পৃথিবীতে অসংখ্য উড়োজাহাজ কোম্পানী আছে যাদের নিরাপত্তা ব্যবস্থা অতি উত্তম। এর পরেরবার আপনি যখন ভ্রমণ করবেন নিরাপদ উড়োজাহাজের তালিকা থেকে আপনার যাত্ৰা পরিকল্পনা করতে পারেন।
এয়াররেটিংস.কম ৩৮৫টি বিমান সংস্থার উপর জরিপ করে এই তালিকে তৈরি করেছে।
সবচেয়ে নিরাপদ এয়ারলাইন্স যাচাইয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো দেখে হয়েছে তা হলো ক্র্যাশ, মারাত্মক দুর্ঘটনা, উড়োজাহাজের বয়স, ও সরকারি অডিট বা এভিয়েশন এসোসিয়েশনের অডিট।
এ বছরের নিরাপদ এয়ারলাইন্স গুলো হলো:
১. কান্তাস
২. কাতার এয়ারওয়েজ
৩.এয়ার নিউ জিলান্ড
৪. সিঙ্গাপুর এয়ারলাইন্স
৫. এমিরেটস
৬. ইভা এয়ার
৭. এতিহাদ এয়ারওয়েজ
৮. আল্যাস্কা এয়ারলাইন্স
৯. ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ
১০. ব্রিটিশ এয়ারওয়েজ
১১. ভার্জিন অস্ট্রেলিয়া/ভার্জিন আটলান্টিক
১২. হাওয়াইয়ান এয়ারলাইন্স
১৩. সাউথওয়েস্ট এয়ারলাইন্স
১৪. ডেল্টা এয়ারলাইন্স
১৫. আমেরিকান এয়ারলাইন্স
১৬. সাস
১৭. ফিন এয়ার
১৮. লুত্ফানসা
১৯. কে এল এম
২০. ইউনাইটেড এয়ারলাইন্স
এছাড়াও , যে সকল এয়ারলাইন্স করোনা বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ত দিয়েছে তারা হলো :
এয়ার বাল্টিক, এয়ার নিউ জিল্যান্ড, আলাস্কা এয়ারলাইন্স, আল নিপ্পন এয়ারওয়েজ, এয়ার এশিয়া , ব্রিটিশ এয়ারওয়েজ, ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ, ডেল্টা এয়ারলাইন্স, এমিরেটস, এতিহাদ এয়ারওয়েজ, ইভা এয়ার, জাপান এয়ারলাইন্স ,জেটব্লু, কে এল এম , কোরিয়ান এয়ার , লুত্ফানসা , সিঙ্গাপুর এয়ারলাইন্স, সাউথওয়েস্ট এয়ারলাইন্স , কাতার এয়ারওয়েজ, সাউথওয়েস্ট এয়ারলাইন্স , ও ওয়েস্টজেট।
এই এয়ারলাইন্সগুলোকে বেঁছে নেয়া হয়েছে তাদের করোনা বিষয়ে স্বাস্থ্যবিধি পালনের প্রক্রিয়া যাচাই করে।