পাসপোর্ট এমন একধরনের ভ্রমণ নথি, যা সাধারণত কোনো একটি দেশের সরকার প্রদান করে থাকে। আন্তর্জাতিক ভ্রমণের সময় এই নথিটি বাহক ব্যক্তির জাতীয়তা ও পরিচয়ও প্রত্যয়িত করে।
তবে পাসপোর্ট ছাড়াই ভ্রমণের দ্বার হয়তো এবার খুলতে চলেছে। আর সেই ভ্রমণের সুযোগ পাওয়া যেতে পারে সৌদি আরবে। মূলত সৌদি আরব এমন একধরনের ডিজিটাল নথি তৈরি করেছে যা যাত্রীদের পাসপোর্ট ছাড়াই দেশটিতে যাওয়ার সুযোগ দেবে।
সৌদি আরব এমন একধরনের ডিজিটাল নথি তৈরি করেছে যার মাধ্যমে যাত্রীরা পাসপোর্ট ছাড়াই দেশে আসতে পারবে। রিয়াদ ইন্টারন্যাশনাল কনভেনশন এবং এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত এলইএপি ২০২৪ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্যাভিলিয়নে দর্শনার্থীদের জন্য ডিজিটাল এই নথি প্রদর্শন করে সৌদির জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস।
এই ডিজিটাল ডকুমেন্ট সার্ভিসটি সৌদি আরবের নাগরিক, বাসিন্দা এবং দর্শনার্থীসহ সুবিধাভোগীদের দেয়া ডিজিটাল এবং প্রযুক্তিগত সমাধানগুলোর একটি।
-B