ঢাকাঃ ক্ষুদে প্রতিভাদের বিকশিত করে মোবাইল ও ভিডিও গেমস এর আসক্তি থেকে মুক্ত করে কর্মমুখী প্রশিক্ষণের মাদ্ধমে সুস্থ প্রজন্ম হিসেবে তাদের গড়ে তোলার লক্ষ্য নিয়ে বাণী'স একাডেমী প্রথমবারের মতো ২-বছর মেয়াদি ডিপ্লোমা ইন বেকারি ও কুকারী কোর্সের একটি প্রথিকৃত উদ্যোগ গ্রহণ করেছে।
১৯ ডিসেম্বর সকাল ১১-টায় ক্ষুদে শেফদের ডিপ্লোমা কোর্সসহ প্রফেশনাল বেকার্স কোর্স এর যাত্রা শুরু হলো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বাণী'স একাডেমী স্বপ্ন ছোয়ার ঠিকানা, বাড়ি নং: ৭/৭ দ্বিতীয় তলা, ব্লক সি, লালমাটিয়া, ঢাকা ১২০৭ এর প্রশিক্ষণ ইনষ্টিটিউটে।
“সুস্থ সম্মত খাবার, সুস্থ প্রজন্ম!” - এ উপজীব্যকে সামনে রেখে পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে শিশু মনের গভীরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভার বিকাশ এবং তাদের অতি মাত্রায় মোবাইল/ভিডিও গেমস এর আসক্তি সম্পন্ন গন্ডি বদ্ধ জীবন থেকে মুক্ত চিন্তা ও কর্মমুখী শিক্ষা প্রদানের উদ্যোগ নিঃসন্দেহে নতুন প্রজন্মের সুন্দর ও সুস্থ জীবন গঠনে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আমন্ত্রিত সম্মানিত অথিতীগণ মত প্রকাশ করেন।
অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত সিলেন হারফি বাংলাদেশের সহকারী অপারেশন ম্যানেজার জনাব মীর নিয়াজ মোর্শেদ, তরুণ পর্বত আরোহী মোহাম্মদ শাকিল আহমেদ, একাডেমির সিইও জনাব নাসিম আহমেদ, ও প্রধান পরামর্শক জনাব পারভেজ আহমেদ চৌধুরী।
ফ্যাকাল্টি হিসেবে উপস্থিত সিলেন বাণী'স একাডেমির কর্ণধার প্রধান শেফ তাহমিনা আহমেদ বাণী, শেফ সেমন্তী আহমেদ, শেফ আফিয়া খন্দকার টুলু, শেফ নাজিয়া খান, শেফ তাওহীদ শেখ ও শেফ রাখী।
বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিল বাচ্চাদের প্রিয় কার্টুন চরিত্র: ইউনি দা পু, সে সকল ক্ষুদে শেফদের ললিপপ উপহার হিসেবে প্রদান করে স্বাগত জানায়। ক্ষুদে শেফদের শেফ ক্যাপ ও শেফ টাই অতিথিরা পরিয়ে দেন।
সম্পূর্ণ নতুন আঙ্গিকে ও আকর্ষণীয় ভাবে নির্মিত বাণী'স একাডেমির প্রশিক্ষণ ষ্টুডিও ক্লাসে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বাণী'স একাডেমির নতুন লোগোও উন্মোচন করা হয়।