জার্মানির ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও কঠিন হচ্ছে

মনিটর অনলাইন Date: 09 June, 2025
জার্মানির ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও কঠিন হচ্ছে

ঢাকাঃ  ইউরোপের শেনজেনভুক্ত দেশ জার্মানির ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও কঠিন হচ্ছে। 

বর্তমানে যদি কারও জার্মানির ভিসা প্রত্যাখ্যান করা হয় তাহলে তিনি বিনামূল্যে আপিল করতে পারেন। এছাড়া এতে থাকে না কোনো আইনি জটিলতা। ভিসা প্রত্যাখ্যান হলে প্রয়োজনীয় আরও কাগজ দিলেই কাজটি শেষ হতো।``

তবে আগামী ১ জুলাই থেকে এ সুবিধা আর থাকছে না। এখন থেকে ভিসা প্রত্যাখ্যান করলে হয় নতুন করে আবেদন করতে হবে, আর নয়ত বার্লিনের প্রশাসনিক আদালতে মামলা করতে হবে।

বিশেষ করে ভারত ও বাংলাদেশ থেকে জার্মানির ভিসার অনেক আবেদন পড়ায় দেশগুলোর দূতাবাসের কর্মীদের ওপর অনেক চাপ পড়ে। এটি কমাতে জার্মানি একটি পাইলট প্রজেক্ট হাতে নিয়েছিল। সেখানে দেখা গেছে যদি ভিসা প্রত্যাখ্যানের পর নতুন করে আবার আবেদন করা হয় অথবা প্রশাসনিক আদালতে মামলা করা হয় তাহলে প্রক্রিয়াটি আরও সহজে হয়। আর এই পাইলট প্রজেক্টে সফলতা পাওয়ার পর এখন ১ জুলাই থেকে এটি পুরোদমে কার্যকর হচ্ছে। যা পুরো বিশ্বের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

যেহেতু ভিসা প্রত্যাখ্যান করা হলে আপিলের সুযোগ থাকবে না তাই সবাইকে প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত করে এরপর আবেদন করতে আহ্বান জানানো হয়েছে। যদি কারও ভিসা প্রত্যাখ্যান হয়ও এতে হতাশ হওয়ার কিছু নেই। নতুন করে আবার কাগজপত্র নিয়ে আবেদন করলে হবে। আর প্রয়োজন মনে করলে বার্লিনের প্রশাসনিক আদালতে মামলা তো করা যাবেই।

-B

Share this post



Also on Bangladesh Monitor