ঢাকাঃ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বাংলাদেশ থেকে আজকের মঙ্গলবার (৩ মার্চ) তালিকায় থাকা ২২টি এবং সোমবার (২ মার্চ) পর্যন্ত ১০৯টি সহ চারদিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৩১টি ফ্লাইট বাতিল হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ২৮ ফেব্রুয়ারি ২৩ টি ফ্লাইট, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং আজ ৩ মার্চের ২২টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে মোট ১৩১টি ফ্লাইট বাতিল হয়েছে।
৩ মার্চের ফ্লাইট বাতিলের তালিকায় উল্লেখযোগ্য রয়েছে কাতার এয়ারলাইন্সের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ৪টি, গালফ এয়ারের ৪টি, ফ্লাই দুবাইয়ের ৪টি, কুয়েত এয়ারের ২টি, জাজির এয়ারলাইন্সের৪টি।
বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ, দুবাই ছাড়া অন্যান্য রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
-B