ইউনিক হোটেলের ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন

মনিটর রিপোর্ট Date: 14 September, 2023
ইউনিক হোটেলের ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন

ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের ১৯ কোটি ২০ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, বুধবার (১৩ সেপ্টেম্বর) ইউনিট হোটেল অ্যান্ড রিসোর্টসের ২৭ লাখ ২ হাজার ৫৩৮টি শেয়ার মোট ৩ হাজার ৮০০ বার হাতবদল হয়েছে। মোট শেয়ারদর বেড়েছে ২ দশমিক ৮৭ শতাংশ। 

ডিএসইতে  ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৭১ টাকা ৮০ পয়সা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর সর্বনিম্ন ৫৫ টাকা ২০ পয়সা থেকে সর্বোচ্চ ৮৬ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

আরও পড়ুন; পর্যটক কমে যাওয়ায় উদ্বিগ্ন কলকাতার হোটেল ব্যবসায়ীরা

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৭ পয়সা। আর দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ২৭ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির মোট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৯ টাকা ৩ পয়সা। 

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ২০ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩২ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৮৪ টাকা ৭৩ পয়সায়। এর আগের হিসাব বছর শেষে যা ছিল ৮১ টাকা ২৭ পয়সায়। 

-B

Share this post



Also on Bangladesh Monitor