আজ থেকে দিনে ২ লাখ টাকার বেশি নগদ তোলা যাবে না

মনিটর রিপোর্ট Date: 11 August, 2024
আজ থেকে দিনে ২ লাখ টাকার বেশি নগদ তোলা যাবে না

ঢাকা: নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে রবিবার (১১ আগস্ট) দিনে এক‌টি অ্যাকাউন্টের সর্বোচ্চ ২ লাখ টাকা নগদ উত্তোলন করা যাবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

শনিবার (১০ আগস্ট) রাতে এক খুদে বার্তায় বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এই নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক ২ লাখের বে‌শি নগদ টাকা উত্তোলন করতে পারবেন না। তবে যেকোনো পরিমাণ টাকা আরেক হিসাবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে আওয়ামীপন্থী রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করতে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

এর আগে, বৃহস্পতিবার (৮ আগস্ট)১ লাখ টাকার বেশি নগদ উত্তোলন করতে পারে‌ননি গ্রাহক। ওই দিন বলা হয়ে‌ছিল, শুধু বৃহস্প‌তিবারে জন্য  নির্দেশনা দেওয়া হয়ে‌ছিল।

এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংক আজকের জন্য প্রধান কার্যালয় থেকে শাখায় টাকা দেওয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি গ্রাহকদের চেকের মাধ্যমে টাকা পরিশোধ উৎসাহিত করার পরামর্শ দেওয়া হয়।

-B

Share this post



Also on Bangladesh Monitor