ঢাকাঃ দেশের অটোমোটিভ খাতের সবচেয়ে বড় আয়োজন ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স-২০২৬’ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার(২৩ এপ্রিল)।
রাজধানীর কুড়িলে কনভেনশন সেন্টারে ৩ দিনব্যাপী এ মেলা চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
এবারের আয়োজনে একই ছাদের নিচে অনুষ্ঠিত হবে ১৯তম ঢাকা মোটর শো, ১০ম ঢাকা বাইক শো, ৯ম ঢাকা অটো পার্টস শো, ৮ম ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো এবং ৩য় ইলেকট্রিক ভেহিকল (ইভি) বাংলাদেশ এক্সপো।
আয়োজকরা জানান, এবারের আসরে জাপান, ভারত, চীন ও জার্মানিসহ ১০ দেশের ৭০টিরও বেশি কোম্পানি অংশগ্রহণ করছে।
প্রদর্শনীতে মিতসুবিশি, টয়োটা, মার্সিডিজ বেঞ্জ, হুন্ডা ও এমজির মতো নামিদামি ব্র্যান্ডের নতুন মডেলের গাড়ি এবং লেটেস্ট প্রযুক্তির টু-হুইলার প্রদর্শিত হবে।
তারা আরও বলেন, মোটরপ্রেমী এবং ব্যবসায়ীদের জন্য এ আয়োজনটি হবে প্রযুক্তির এক অনন্য মিলনমেলা।
-B