বাংলাদেশিদের জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধঃ প্রণয় ভার্মা

-মনিটর রিপোর্ট Date: 23 April, 2026
বাংলাদেশিদের জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধঃ প্রণয় ভার্মা

ঢাকাঃ বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশের রিদম গ্রুপ এবং ভারতের মনিপাল হসপিটালসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

দুই দেশের বেসরকারি খাতের মধ্যে আরও প্রাতিষ্ঠানিক সহযোগিতাকে স্বাগত জানিয়ে তিনি বলেন এই চুক্তি মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে জনকেন্দ্রিক অংশীদারিত্ব আরও গভীর হবে এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে স্বাস্থ্যসেবা ও সংযোগ খাতে সহযোগিতা আরও বাড়বে ।

রিদম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সোহাগ হোসেন এবং মনিপাল হেলথ এন্টারপ্রাইজেসের গ্রুপ কনসালট্যান্ট জিতু যোশ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।

মনিপাল হেলথ এন্টারপ্রাইজেসের গ্রুপ সিওও কার্ত্তিক রাজাগোপাল বলেন যে রিদম গ্রুপ্রের সঙ্গে অংশীদারিতবের ফলে বাংলাদেশি রোগীরা নিশ্চিতভাবে সহজেই আমাদের  বিশ্বমানের স্বাস্থ্যসেবা  পাবেন।

চুক্তির আওতায় রোগীরা চিকিৎসা পরামর্শ, হাসপাতাল নির্বাচন, ভিসা ও ভ্রমণসহ পূর্ণ সহায়তা পাবেন। পাশাপাশি সেকেন্ড ওপিনিয়ন, রিপোর্ট মূল্যায়ন ও প্রয়োজনভিত্তিক দিকনির্দেশনা দেওয়া হবে। ভিডিও কনসালটেশন চালুর পরিকল্পনাও রয়েছে।

রিদম গ্রুপ এবং মনিপাল হসপিটালস দীর্ঘমেয়াদে বাংলাদেশে যৌথভাবে একটি বহুমুখী হাসপাতাল স্থাপনের পরিকল্পনা করছে ।

মনিপাল হসপিটালসের বিস্তৃত ক্লিনিক্যাল নেটওয়ার্কে রয়েছে ৪৯টি হাসপাতাল, ১২,৬০০-এর বেশি শয্যা এবং ১১,০০০-এর বেশি চিকিৎসক।

R

Share this post



Also on Bangladesh Monitor