বিমানের ব্যাংকক ফ্লাইট ২ ডিসেম্বর থেকে

মনিটর ডেস্ক রিপোর্ট Date: 23 November, 2021
বিমানের ব্যাংকক ফ্লাইট ২ ডিসেম্বর থেকে

২০২০ সালের মার্চে করোনার প্রথম ঢেউয়ের পর থেকে বন্ধ থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২ ডিসেম্বর থেকে ঢাকা-থাইল্যান্ড ফ্লাইট পরিচালনা  শুরু করতে যাচ্ছে ।
সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার এবং রবিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় বিমানের ফ্লাইট ব্যাংককের উদ্দেশে ছেড়ে যাবে। আর ব্যাংকক থেকে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার এবং রবিবার স্থানীয় সময় বিকাল সোয়া ৪টায় বিমানের ফ্লাইট ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, থাইল্যান্ড সরকারের স্বীকৃত করোনা টিকার পূর্ণ ডোজ গ্রহণের কমপক্ষে ১৪ দিন পর থেকে ব্যাংকক যাওয়া যাবে। https://tp.consular.go.th/ ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে ‘থাইল্যান্ড পাস নিতে হবে।
এছাড়া যাত্রীদের ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ সনদ থাকতে হবে। দেশটিতে পৌঁছানোর পর আবারও করোনা পরীক্ষা করাতে হবে। যাত্রীরা থাইল্যান্ড পৌঁছানোর পর করোনা পরীক্ষায় নেগেটিভ হলে নির্ধারিত পর্যটনকেন্দ্রসমূহে ঘুরে বেড়াতে পারবেন। 
 

Share this post



Also on Bangladesh Monitor