কুয়েতের ভিসা চালু, নাম নেই বাংলাদেশের

মনিটর ডেস্ক রিপোর্ট Date: 12 November, 2021
কুয়েতের ভিসা চালু, নাম নেই বাংলাদেশের

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ভিসার জন্য বাংলাদেশ সহ সাতটি দেশের নাগরিকদের লাগবে বিশেষ অনুমতি।

পাকিস্তান, ইরাক, ইয়েমেন, ইরান, সিরিয়া ও সুদান এ ৬টি দেশের নাগরিকদেরও বাণিজ্যিক, ফ্যামেলি, ভ্রমণ ভিসা নিতে লাগবে মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি।

অপরদিকে,কুয়েত সরকার ইতিমধ্যে অনুমোদিত টিকা গ্রহণ করা ৫৩ দেশের প্রবাসীদের বাণিজ্যিক, ফ্যামিলি এবং ভ্রমণ ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে।

অতীতে কুয়েত বিমানবন্দরে ট্রানজিটের সময় নিজেদের সময় অনুযায়ী কুয়েতে অবস্থান বা প্রবেশ করতে আবেদন করলে বন্দর ও পাসপোর্ট বিভাগ বিমানবন্দরে আগমনের সময় বেশ কয়েকজন পাসপোর্টধারীকে পর্যটন ভিসা প্রদান করেছেন। বর্তমানে এই পরিষেবাটি স্থগিত রয়েছে।

এই ধরনের ভিসা (ই-ভিসা) খুব শীঘ্রই অনলাইনে পাওয়া যাবে এবং যে ব্যক্তি কুয়েত যেতে ইচ্ছুক তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট (https://evisa.moi.gov.kw/evisa/home_e.do) এর মাধ্যমে অগ্রিম আবেদন করতে হবে। এর জন্য করোনাভাইরাসের টিকাদানের সার্টিফিকেট ও করোনার পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট আবশ্যক।

এদিকে যাদের বিশ্ববিদ্যালয়ের কোনো ডিগ্রি নেই, ষাটোর্ধ প্রবাসীদের বছরে ৫০০ কুয়েতি দিনার ইন্স্যুরেন্স ফি দিয়ে আকামা নবায়নের অনুমতি দেওয়া হয়েছে।

দেশটিতে করোনা পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য পঞ্চম ধাপের পরিকল্পনা প্রবেশের সঙ্গে সঙ্গে এ উদ্যোগ নেওয়া হয়।

Share this post



Also on Bangladesh Monitor