ধুঁকছে বিমানসংস্থা ব্রিটিশ এয়ারওয়েজ

মনিটর ডেস্ক রিপোর্ট Date: 19 November, 2021
ধুঁকছে বিমানসংস্থা ব্রিটিশ এয়ারওয়েজ

করোনা পরবর্তী সময়ে চলতি বছর সাড়ে ৩ বিলিয়ন ডলার আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজ।

এই তথ্য জানিয়ে ব্রিটিশ এয়ারওয়েজের মূল কোম্পানি ইন্টারন্যাশনাল কনসলিডেটেড এয়ারলাইন্স গ্রুপ (আইএজি) জানায়, ট্রান্সআটলান্টিক অঞ্চলে করোনার পর আবার নতুন করে ভ্রমণ শুরু হওয়ায় আগামী বছরই লাভে ফিরতে পারবে বলে আইএজি আশা করেছে।

 

চলতি প্রান্তিকেই করোনার আগের তুলনায় ৬০ ভাগ বিমান চলাচল শুরুর পরিকল্পনা রয়েছে ব্রিটিশ এয়ারওয়েজের। যুক্তরাষ্ট্রে-যুক্তরাজ্যসহ অন্যান্য দেশের নাগরিকদের জন্য পুরোপুরি খুলে দিলে বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহনে ব্রিটিশ এয়ারওয়েজের বহরে থাকা বিমানগুলো আবার পুরোদমে ডানা মেলতে শুরু করবে বলেও আশার কথা জানিয়েছে কোম্পানিটি।

তবে মহামারির কবলে পড়ার পর এখনও নানা বিধি-নিষেধ আটকে থাকায় চলতি বছর কোম্পানিটির বাৎসরিক পরিচালন ক্ষতির পরিমাণ ২.৮৭ বিলিয়ন ইউরো দাঁড়াবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিমান পরিবহন খাতের জন্য জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বছরের তৃতীয় প্রান্তিক লাভজনক ধরা হলেও আইএজি জানিয়েছিল, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি ৪৮ কোটি ৫০ লাখ ইউরো ক্ষতি গুনেছে। যদিও ধরা হয়েছিল এই ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৫১ কোটি ৩০ লাখ ইউরো।

Share this post



Also on Bangladesh Monitor