চট্টগ্রাম: এয়ার অ্যাস্ট্রা’র ট্রেড পার্টনারদের সৌজন্যে চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) ‘এয়ার অ্যাস্ট্রা বিজনেস পার্টনার মিট’ শীর্ষক এই অনুষ্ঠানে চট্টগ্রামের ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এয়ার অ্যাস্ট্রার চিফ কমার্শিয়াল অফিসার সোহেল মজিদ, জেনারেল ম্যানেজার (এডমিন এন্ড সিকিউরিটি) গ্রুপ ক্যাপ্টেন (অব.) এ বি এম সারওয়ার ই জামান, হেড অব সেলস মোজাম্মেল হক, হেড অব গ্রাউন্ড সার্ভিস কে এম জাফরউজ্জামানসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
খুব শীঘ্রই চট্টগ্রাম এয়ারপোর্টে যাত্রীদের সুবিধার্থে সেলফ চেক ইন সার্ভিস চালু করবে এয়ার অ্যাস্ট্রা। এছাড়াও যাত্রীদের টার্মিনাল থেকে বিমানে যাওয়া-আশার জন্য একটি র্যাম্প বাস সুবিধা চালু করবে এয়ারলাইন্সটি।
এয়ার অ্যাস্ট্রার যাত্রীদের সুবিধার্থে ইন-ফ্লাইট ম্যাগাজিন ও শিশুদের জন্য ফানবুক দিয়ে থাকে। পাশাপাশি যাত্রীদের জন্য ফ্রিকুয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘অরবিট’ চালু করেছে এয়ার অ্যাস্ট্রা। যাত্রীরা ফ্লাইট টিকিট এয়ার অ্যাস্ট্রার ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, সেলস অফিস, অনলাইন ও অফলাইন ট্রাভেল এজেন্সি থেকে ক্রয় করতে পারবেন।
এয়ার অ্যাস্ট্রা বর্তমানে ঢাকা-কক্সবাজার-ঢাকা, ঢাকা-চট্রগ্রাম-ঢাকা, ঢাকা-সিলেট-ঢাকা এবং ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিন ১৪টি ফ্লাইট পরিচালনা করছে। এয়ার অ্যাস্ট্রার বহরে বর্তমানে চারটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির নিরাপদ টার্বোপ্রপ এয়ারক্রাফট। খুব শীঘ্রই আন্তর্জাতিক রুটে ফ্লাইট শুরু করবে এয়ার অ্যাস্ট্রা।
-B