ঢাকাঃ বিশ্ববাজারে টানা ৩ দিন ধরে বেড়েই চলছে তেলের দাম। এর মধ্যে যুক্তরাষ্ট্র–ইসরায়েল–ইরান যুদ্ধ আরও বিস্তৃত হয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধে তেলের সরবরাহে বিঘ্ন ঘটার শঙ্কা বৃদ্ধি করেছে।
মঙ্গলবার (৩ মার্চ) গ্রিনিচ মান সময় ০৪:০০ এ ব্রেন্ট ক্রুড ফিউচারের প্রতি ব্যারেলের দাম দুই দশমিক দুই শতাংশ বেড়ে হয়েছে ৭৯ দশমিক ৪৪ ডলার।
এর আগে সোমবার (২ মার্চ)অপরিশোধিত তেলের দাম গিয়ে ঠেকেছিলো ৮২ দশমিক ৩৭ ডলারে, যা ২০২৫ সালের জানুয়ারির পর সর্বোচ্চ।
দাম বেড়েছে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দামও। আজ ডব্লিউটিআই ক্রুডের ব্যারেলপ্রতি দাম এক দশমিক ১৭ ডলার বা এক দশমিক ছয় শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭২ ডলার ৪০ সেন্ট। এর আগে ২০২৫ সালের জুনে এ তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ছিলো।
বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে অস্থিতিশীলতার পরিধি বিস্তৃত ও দীর্ঘ হচ্ছে। এরই মধ্যে হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেছে। সেখানে অনেক তেলবাহী ট্যাংকার আটকা পড়েছে।
এ পরিস্থিতি অব্যাহত থাকলে আন্তর্জাতিক জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠানগুলো জ্বালানি তেল পরিবহনে অস্বীকৃতি জানাতে পারে। এতে দীর্ঘমেয়াদে দেশের বাজারে বড় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
-B