ঢাকা : রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন মিস মানফুজা মাসুদ চৌধুরীকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব মার্কেটিং পদে পদোন্নতি দিয়েছে।
হোটেল কর্তৃপক্ষ জানায়, তার অসাধারণ পারফরম্যান্স, পেশাদারী দক্ষতা এবং নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবেই এই পদোন্নতি প্রদান করা হয়েছে।
দীর্ঘদিন ধরে মানফুজা চৌধুরী মার্কেটিং টিমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন এবং হোটেলের ব্র্যান্ড উন্নয়নে ধারাবাহিকভাবে অবদান রাখছেন।
আতিথেয়তা শিল্পে ১৭ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে মিস মানফুজার। তার পেশাগত যাত্রায় দ্য ওয়েস্টিন ঢাকা, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এবং হলিডে ইন ঢাকা’র মতো স্বনামধন্য হোটেলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
প্রায় ২ দশকের অভিজ্ঞতায় তিনি অর্থবহ ব্র্যান্ড কাহিনি তৈরি, স্টেকহোল্ডার রিলেশনশিপ ম্যানেজমেন্ট এবং সমন্বিত মার্কেটিং কৌশল বাস্তবায়নে সফল ভূমিকা রেখেছেন, যা হোটেলগুলোর ব্যবসায়িক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
-B