স্থগিত মধ্যপ্রাচ্যগামী বেশিরভাগ ফ্লাইট, অনিশ্চয়তায় যাত্রীরা

-মনিটর রিপোর্ট Date: 02 March, 2026
স্থগিত মধ্যপ্রাচ্যগামী বেশিরভাগ ফ্লাইট, অনিশ্চয়তায় যাত্রীরা

ঢাকাঃ সৌদি আরব ও ওমানগামী কিছু ফ্লাইট চালু হলেও মধ্যপ্রাচ্যের বেশিরভাগ রুট এখনও বন্ধ। এতে যাত্রীদের ভোগান্তি ও অনিশ্চয়তা কাটেনি। বিমানবন্দরে বাড়ছে যাত্রীদের উৎকণ্ঠা।

রবিবার (১ মার্চ) রাতে ওমান ও সৌদি আরবের রিয়াদ, জেদ্দা এবং মদিনাগামী সরাসরি কিছু ফ্লাইট চালু হলেও এসব রুটে ট্রানজিট টিকেটের যাত্রীদের পড়তে হয়েছে বেকায়দায়। এছাড়া রাতে, দুবাইগামী ৪টি, শারজার ২টিসহ দোহার, কুয়েত ও বাহরাইনের একাধিক ফ্লাইট বাতিল হয়েছে।

শেষ মুহুর্তে যারা ফ্লাইট পেয়েছেন তারাও ছিলেন অজানা আতঙ্কে। সংঘাত ছড়িয়ে পড়ায় দুঃশ্চিন্তায়। পরিবার-পরিজনের মুখে হাসি ফোটাতে ভোগান্তি ও শঙ্কা সঙ্গী করেই কর্মস্থলে ফিরতে হচ্ছে তাদের।

কয়েকজন যাত্রী জানান, ভিসার মেয়াদ শেষ হওয়া আর চাকরি হারানোর শঙ্কা কাজ করছে, যেতে না পারলে আমাদেরই লস। যেতে পারলেই খুশি সবাই।

উল্লেখ্য,২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত দেশি-বিদেশি ৯টি এয়ারলাইন্সের মোট ৭৪টি ফ্লাইট বাতিল হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে হটলাইন সেবা দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

-B

Share this post



Also on Bangladesh Monitor