দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো সাভানা পার্ক

মনিটর রিপোর্ট  Date: 15 June, 2024
দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো সাভানা পার্ক

গোপালগঞ্জ: গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক দর্শনার্থীদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে। শনিবার (১৫ জুন)সকাল ৮টা থেকে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় চালু হয় পার্কটি।

পর্যবেক্ষণ ও তদারকি কমিটির সদস্য সচিব এবং গোপালগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শনিবার সকাল ৮টা থেকে সর্বসাধারণের জন্য পার্কটি খুলে দেওয়া হয়। এতে দর্শনার্থীরা আগের মতো ১০০ টাকা টিকিট কেটে পার্কে প্রবেশ করতে পারবেন।

তিনি আরও জানান, দর্শনার্থীদের বিনোদনের জন্য পার্কের বিভিন্ন রাইড খুলে দেওয়া হলেও কটেজ বন্ধ থাকবে। আর এ পার্ক থেকে সব আয় রাষ্ট্রীয় কোষাগারে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে জমা হবে। রিসোর্টের নিরাপত্তার জন্য আনসার ও সাভানার নিরাপত্তা কর্মীরা দায়িত্বে আছেন।

ক্রোক আদেশের পর পার্কটি চালু থাকলেও গত ৪ জুন সার্ভার জটিলতা দেখিয়ে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল পার্ক কর্তৃপক্ষ। এরপর থেকে পার্কটি বন্ধ ছিল।

-B

Share this post



Also on Bangladesh Monitor