লালবাগ কেল্লা পরিদর্শনে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

-মনিটর রিপোর্ট Date: 19 April, 2026
লালবাগ কেল্লা পরিদর্শনে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

ঢাকা: ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা জোরদারের অংশ হিসেবে ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার এবং ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিন রাজধানীর লালবাগ কেল্লা ঘুরে দেখেছেন।

রবিবার (১৯ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।

মার্কিন বিশেষ দূত মুঘল আমলের হাম্মামখানা ঘুরে দেখেন, যার পুনরুদ্ধারে অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন সহায়তা করেছে। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকারকে তুলে ধরে।

চার্লস জে. হার্ডার ১৮ এপ্রিল ৩ দিনের সফরে ঢাকায় এসেছেন। বিশেষ দূত চার্লস জে. হার্ডারের ঢাকায় আসার উদ্দেশ্য হলো শিক্ষা এবং শিশুদের কল্যাণে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সহযোগিতা এগিয়ে নেওয়া।

হার্ডারের কার্যালয়ের লক্ষ্য হলো বিশ্বব্যাপী শূন্য থেকে ১৭ বছর বয়সী শিশুদের স্বার্থ ও কল্যাণ রক্ষা ও উন্নয়ন করা।

সফরকালে বিশেষ দূত হার্ডার সিনিয়র সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে বাংলাদেশের আগামী প্রজন্মের উন্নয়নে সহায়ক অংশীদারিত্ব আরও জোরদার ও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হবে।

-B

Share this post



Also on Bangladesh Monitor