কেনিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু

-মনিটর ডেস্ক রিপোর্ট Date: 01 March, 2026
কেনিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু

ঢাকাঃ  কেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় সংসদ সদস্য জোহানা নগেনোসহ অন্তত ৬ জন প্রাণ হারিয়েছেন। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নান্দি কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটে। জোহানা নগেনো নিহতের বিষয়টি কেনিয়ার পার্লামেন্টের স্পিকার নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশা ও আবহাওয়া খারাপ থাকার কারণে হেলিকপ্টারটি জরুরি অবতরণের চেষ্টা করেছিল। অবতরণের সময় হেলিকপ্টারটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই সবার মৃত্যু হয়। 

নান্দি কাউন্টির পুলিশ প্রধান স্যামুয়েল মুকুউসি হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা নিশ্চিত করেছেন। সম্ভাব্য কারণ হিসেবে খারাপ আবহাওয়ার কথা উল্লেখ করেছেন তিনি। 

তিনি বলেন, "উড্ডয়নের কয়েক মিনিট পরেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এবং দুর্ভাগ্যবশত এতে থাকা ৬ জনই প্রাণ হারান। 

-B

Share this post



Also on Bangladesh Monitor