সাজেক ছেড়েছে আটকা পড়া পর্যটকগণ 

জাফর আলম, কক্সবাজার Date: 05 August, 2024
সাজেক ছেড়েছে আটকা পড়া পর্যটকগণ 

রাঙ্গামাটি: কয়েক দিনের টানা বর্ষণ ও উজানের ঢলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ও মাচালং সড়ক ডুবে যায়। এতে সাজেক ভ্যালিতে আটকা পড়ে পর্যটকরা। শুক্রবার (২ আগস্ট) থেকে দুদিন আটকে থাকার পর রবিবার (৪ আগস্ট)সড়কের পানি কমতে থাকায় সাজেক ছেড়ে যায় পর্যটকরা।

সাজেক কটেজ মালিক সমিতির সহকারী সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, ‘রবিবার সকাল ১০টার দিকে আটকে পড়া পর্যটকরা সাজেক ভ্যালি ছাড়েন। শনিবার রাত থেকে বৃষ্টিপাত না হওয়ায় বাঘাইহাট ও মাচালং সড়কে পানি নেমে যায়। 

সাজেকে ভ্যালির হিলভিউ রিসোর্টের মালিক ইন্দ্র চাকমা জানান, গত শুক্রবার যারা সাজেকে বেড়াতে আসেন; তারাই আটকা পড়েন। শুক্রবার রাতে টানা বৃষ্টি হওয়ায় শনিবার সকালে বাঘাইহাট ও মাচালং সড়ক তলিয়ে যায়। এজন্য পর্যটকরা আটকা পড়েন।

-B

Share this post



Also on Bangladesh Monitor