যুক্তরাষ্ট্র স্থগিত করল পাকিস্তানের সব ভিসা কার্যক্রম

-মনিটর অনলাইন Date: 03 March, 2026
যুক্তরাষ্ট্র স্থগিত করল পাকিস্তানের সব ভিসা কার্যক্রম

ঢাকাঃ যুক্তরাষ্ট্র পাকিস্তানে নিরাপত্তার পরিস্থিতি গুরুতরভাবে অবনতি হওয়ায় দেশটির দূতাবাস এবং করাচি ও লাহোরের কনস্যুলেটসহ সব ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। 

মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্ত আগামী শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত কার্যকর থাকবে।

 মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। সাম্প্রতিক সময়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর সংবাদ কেন্দ্র করে পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশেষ করে করাচি কনস্যুলেটে বিক্ষোভকারীরা হামলার চেষ্টা চালালে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ২৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

 এ পরিস্থিতিতে ভিসা আবেদন ও সাক্ষাৎ কার্যক্রমের সব ধরনের প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। মার্কিন প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত কর্মীদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হবে। 

-B

Share this post



Also on Bangladesh Monitor