সৌদি পৌঁছেছেন ৩২৫৩২ জন হজযাত্রী

-মনিটর রিপোর্ট Date: 25 April, 2026
সৌদি পৌঁছেছেন ৩২৫৩২ জন হজযাত্রী

ঢাকাঃ পবিত্র হজ পালনের উদ্দেশে শনিবার(২৫ এপ্রিল) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি। 

ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত বিশেষ বুলেটিনের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৪ এপ্রিল)রাত ৩টা (শনিবার, ২৫ এপ্রিল) পর্যন্ত মোট ৮১টি ফ্লাইটে ৩২ হাজার ৫৩২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৩টি ফ্লাইটে গেছেন ১৩ হাজার ৬৮৪ জন।

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের (সাউদিয়া) ৩০টি ফ্লাইটে পৌঁছেছেন ১১ হাজার ২৯৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী জেদ্দায় পৌঁছেছেন।

এদিকে চলতি বছর পবিত্র হজপালনে সৌদি গিয়ে এখন পর্যন্ত ২ বাংলাদেশি মারা গেছেন। তারা হলেন-টাঙ্গাইলের সদরের মো. আবুল কাশেম ও জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মন্ডল।
 
গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে।

৩০ মে থেকে পুনরায় হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ হবে ৩০ জুন। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।

-B

Share this post



Also on Bangladesh Monitor