ঢাকা : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রী সেবার মানোন্নয়নের লক্ষ্যে সিটিজেন চার্টার অনুযায়ী সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ আগস্ট) বিমানের জেলা বিক্রয় অফিস মতিঝিলে গণশুনানি অনুষ্ঠিত হয়।
বিমানের পরিচালক প্রশাসন ও মানবসম্পদ কর্মকর্তা ছিদ্দিকুর রহমান, গ্রাহক সেবার পরিচালক মো. মতিউল ইসলাম চৌধুরী, মহাব্যবস্থাপক জেলা বিক্রয় অফিস আশরাফুল আলম, মহাব্যবস্থাপক গ্রাহক সেবা (ভারপ্রাপ্ত) মো. মনিরুল ইসলামসহ যাত্রীবৃন্দ ও সেবা গ্রহীতাগণ গণশুনানিতে উপস্থিত ছিলেন।
গণশুনানিতে বিমানের পরিচালক প্রশাসন ও মানবসম্পদ এবং পরিচালক গ্রাহক সেবা যাত্রীসাধারণকে বিমানের সেবাসমূহ সম্পর্কে তথ্য প্রদান করেন এবং সেবা প্রাপ্তির পদ্ধতি সম্পর্কে অবহিত করেন।
আরও পড়ুন: বিমানের স্টেকহোল্ডারদের অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠিত
কয়েকজন যাত্রী বিমানের সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের অভিজ্ঞতা, মতামত ও মূল্যবান পরামর্শ প্রদান করেন। বিমান কর্তৃপক্ষ তাদের মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে আশ্বস্ত করেন।
-B