বিদেশে চাকরির তথ্য মিলবে ‘আমার প্রবাসী’ অ্যাপসে কমবে দালালের দৌরাত্ম্য

মনিটর রিপোর্ট Date: 08 September, 2023
বিদেশে চাকরির তথ্য মিলবে ‘আমার প্রবাসী’ অ্যাপসে কমবে দালালের দৌরাত্ম্য

ঢাকা : বিদেশে বাংলাদেশের শ্রমবাজারের সব ধরনের তথ্যই পাওয়া যাবে মোবাইল অ্যাপসে। আগ্রহীরা সহজে পছন্দের ও যোগ্যতা অনুযায়ী এখান থেকেই চাকরি বাছাই করতে পারবেন। আবেদনও করা যাবে সরাসরি। ‘আমার প্রবাসী’ নামের অ্যাপসটি এমন সুযোগ তৈরি করে দিয়েছে।

অভিবাসনের সাথে সম্পৃত্ত ব্যবসায়ীসহ অন্যরা বলছেন, এ ধরনের অ্যাপসের ব্যবহার যদি বাড়ানো যায় তাহলে বিদেশে কর্মসংস্থানের জন্য আর মধ্যস্বত্বভোগীদের প্রয়োজন পড়বে না। কমে আসবে হয়রানি।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জনশক্তি প্রেরণের প্রক্রিয়ায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর অনেক চেষ্টা করার পরও বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। দালাল ছাড়া যেন এই সেক্টর অচল। এই সময়ে একটি প্রতিষ্ঠানের তৈরি করা মোবাইল অ্যাপস ও অনলাইন-ভিত্তিক আবেদন পাল্টে দিতে পারে আমাদের শ্রমবাজারের চিত্র।

আরও পড়ুন: সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম  - দিতে হবে নির্ধারিত ফি

‘আমার প্রবাসী’ অ্যাপস ঘেটে দেখা যায়, ‘আপনার স্বপ্নের বিদেশী চাকরি খুঁজে নেন খুব সহজে, এক জায়গাতেই বিদেশ গমনের সব তথ্য এবং বিদেশে চাকরি খোঁজার ওয়ান স্টপ সল্যুশন সেøাগান ও বিদেশগামী কর্মীর ছবি দিয়ে তৈরি করা হয়েছে মূল লোগো। অ্যাপস ক্যাটাগরিতে লাইভ জব, এজেন্সি, নিউ জব, লাইভ ট্রেনিং উল্লেখ করে ইউরোপ, আমেরিকা, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের নাম উল্লেখ করা হয়েছে। একই সাথে ক্যাটাগরি সাইটে এগ্রিকালচার, অটোমোবাইল, কার্গো হ্যান্ডলার, ক্লিনার, লেবারসহ বিভিন্ন ধরনের কাজের কথাও উল্লেখ করা হয়েছে। সেখানে কোন রিক্রুটিং এজেন্সিতে কী ধরনের কর্মীর কাজ এই মুহূর্তে রয়েছে সেটিরও বিস্তারিত উল্লেখ রয়েছে অ্যাপসটিতে।

অ্যাপ সংশ্লিষ্টরা জানান, বিদেশে যাওয়ার সব তথ্য ও সুবিধা এক ছাদের নিচে নিয়ে আসাই অ্যাপসের মূল লক্ষ্য। এর মাধ্যমে বিদেশ গমন ইচ্ছুক কর্মী, দেশের আড়াই হাজারের বেশি রিক্রুটিং এজেন্সি ও বিদেশী নিয়োগদাতারা ‘ওয়ান স্টপ সার্ভিস’ সেবা পাবেন এই অ্যাপসের মাধ্যমে। শুধু মোবাইল অ্যাপস নয়, আমার প্রবাসী ডটকম ওয়েবসাইট থেকেও পাওয়া যাবে বিদেশগামীদের সবধরনের তথ্য।

আরও পড়ুন: অভ্যন্তরীণ ভ্রমণে ঘুরে দাঁড়াবে দক্ষিণ-পূর্ব এশিয়ার পর্যটন 

শুধু জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অনুমোদিত চাকরির বিজ্ঞাপনগুলোই এই অ্যাপসে থাকছে বলে জানান সংশ্লিষ্টরা। প্রতিটি চাকরির ক্ষেত্রে আবেদনের সুযোগ রয়েছে। অনলাইনে কেউ এসব আবেদন সম্পন্ন করলে তা সরাসরি চলে যাচ্ছে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির কাছে। পরে ওই রিক্রুটিং এজেন্সি আবেদনকারীর সাথে সরাসরি যোগযোগ করে পরবর্তী কার্যক্রম চালাতে পারবেন সহজে। অ্যাপসে চাকরির আবেদনের পাশাপাশি রয়েছে ভিসা পরীক্ষারও সুবিধা। ফলে কমে যাবে জাল ভিসার মাধ্যমে প্রতারিত হওয়ার মতো ঝামেলাও। এ ছাড়া পাসপোর্ট ও ট্রেনিং সেন্টারের তথ্য, নিকটবর্তী দূতাবাসের ঠিকানাসহ প্রয়োজনীয় সব গুরুত্বপূর্ণ তথ্যসেবা পাওয়া যাচ্ছে এই অ্যাপসটিতে।

-B

Share this post



Also on Bangladesh Monitor