বায়ুদূষণে শীর্ষে ঢাকা

মনিটর রিপোর্ট Date: 29 August, 2023
বায়ুদূষণে শীর্ষে ঢাকা

ঢাকা : বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। আজ মঙ্গলবার (২৯ আগষ্ট) সকাল ৯টা ৪৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

দূষণমাত্রার তালিকায় ঢাকার স্কোর হচ্ছে ১৭৪। অর্থাৎ আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। ১৬৬ স্কোর নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর দ্বিতীয় স্থানে আছে।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। এই শহরের স্কোর ১৫৯। কলকাতার সমান স্কোর বায়ুদূষণের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।   

আড়ও পড়ুন: বিমানের চেয়ারম্যান ও সিইও-এর সঙ্গে কানাডিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

-B

Share this post



Also on Bangladesh Monitor